হবিগঞ্জে ডিবির অ ভি যা নে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, আ ট ক ১
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ PM

হবিগঞ্জে ডিবির অ ভি যা নে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৪:৪৫:৪৭ PM

হবিগঞ্জে ডিবির অ ভি যা নে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, আ ট ক ১

সংগৃহীত


হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে রতন মিয়ার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ‘ইসকাফ’ নামের নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়।

এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি মধ্য বেজুড়া এলাকার বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী।ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা