সিলেটে ৩২ ঘণ্টায় ১১৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৮ PM

সড়ক শৃঙ্খলায় কঠোর পুলিশ

সিলেটে ৩২ ঘণ্টায় ১১৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৭:১৮:০৮ PM

সিলেটে ৩২ ঘণ্টায় ১১৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সংগৃহিত


সিলেট মহানগরের সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নাগরিক নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এ লক্ষ্য নিয়ে গত কয়েকদিন ধরে টানা অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সর্বশেষ ৩২ ঘণ্টায় ১১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৬৬টি যানবাহন আটক করা হয়েছে।

মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২৬টি মোটরসাইকেল এবং ৩টি অন্যান্য যান। অন্যদিকে আটক করা হয়েছে ৩টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯টি মোটরসাইকেল ও ১১টি অন্যান্য যানবাহন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, জনস্বার্থে এবং সড়ককে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ