বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রে প্তা র ৩
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ PM

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রে প্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৫:৩৫:১৩ PM

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রে প্তা র ৩

সংগৃহিত


ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীকে রাতভর সংঘবদ্ধধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যেই মূল পরিকল্পনাকারীসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্যা (৩৩), কটুরাকান্দি গ্রামের সবুজ মোল্যা (২৩) এবং একই গ্রামের আলী শরীফ (২০)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাড়ি পাশের বোয়ালমারী উপজেলাতেই। অভিযুক্ত লিটন মোল্যার সঙ্গে গত দুই মাস ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিয়ের কথা বলে লিটন ও তার সহযোগী সবুজ মোল্যা ওই তরুণীকে মোটরসাইকেলে করে বানা ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে অনৈতিক প্রস্তাব দিলে তরুণী তাতে অসম্মতি জানান। এরপর আসামিরা ভয়ভীতি দেখিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ভোরবেলা অভিযুক্তরা তরুণীকে ফেলে পালিয়ে গেলে তিনি আলফাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে। ফরিদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপারের (মধুখালী সার্কেল) তত্ত্বাবধানে আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। অভিযোগ পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন আসামিকে গ্রেপ্তার করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 


















জৈন্তাবার্তা/সুলতানা