মাধবপুরে মন্দিরে অ*গ্নিসংযোগ: মূল অ*ভিযুক্ত গ্রে*প্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মাধবপুরে মন্দিরে অ*গ্নিসংযোগ: মূল অ*ভিযুক্ত গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০১:০৬:১৭ অপরাহ্ন

মাধবপুরে মন্দিরে অ*গ্নিসংযোগ: মূল অ*ভিযুক্ত গ্রে*প্তার


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মন্দিরের পূজার সরঞ্জামাদি সংরক্ষণের টিনশেড ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে মাধবপুর থানাধীন আফজলপুর গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সামগ্রী সংরক্ষণের টিনশেড ঘরে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই হবিগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় তদন্ত শুরু হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ধারাবাহিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাধবপুর থানার বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মো. বোরহান উদ্দিন সোহাগকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। তিনি আফজলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে তালেবরের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন সোহাগ মন্দিরে অগ্নিসংযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে