হবিগঞ্জে মানবপা-চার চক্রের দুই সদস্য গ্রে-প্তার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ PM

হবিগঞ্জে মানবপা-চার চক্রের দুই সদস্য গ্রে-প্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০১:২৪:৪৯ PM

হবিগঞ্জে মানবপা-চার চক্রের দুই সদস্য গ্রে-প্তার


ইউরোপ পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের রুমান মিয়া (৩৬) ও সোহাগ মিয়া (২৫)। তারা আজমিরীগঞ্জ থানায় দায়ের করা একটি মানবপাচার মামলার পলাতক আসামি।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার বাসিন্দা ইমন চৌধুরী (২০) নামে এক যুবককে ইতালি পাঠানোর কথা বলে চক্রটি তার পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রথমে পাসপোর্ট ও নগদ ৩ লাখ টাকা নেওয়ার পর বিভিন্ন ধাপে তারা আরও অর্থ আদায় করে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, ইমনকে ইতালি পাঠানোর কথা থাকলেও তাকে প্রথমে সৌদি আরব এবং পরে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পর চক্রটি ইমনের পরিবারের কাছে আরও মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ইমনের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি লিবিয়ার মরুভূমিতে বেশ কিছু মরদেহ পড়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইমনের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এরপর থেকেই ইমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ অনুযায়ী একটি মামলা দায়ের করেন। র‍্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর
সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তার বি*রুদ্ধে আদালত অ*বমাননার রু*ল
পর্যটন ও পরিবেশ বাঁচাতে সিলেটের ৭ এলাকা ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার পথে
স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও জনমুখী করতে হবে: সিসিক প্রশাসক
একদিনে সিলেট বিভাগে ব*জ্রপাতে ৫ জনের মৃ*ত্যু , দেশজুড়ে নিহ*ত অন্তত ৯ জন
কদমতলীতে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘ*র্ষ, আহ*ত ৪
গোয়াইনঘাটে রেকর্ডীয় জমি বালু মহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন