সংগৃহিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক নারীকে রাবার বাগানে নিয়ে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. জামাল মিয়াকে (২৯) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পিপাসা রেস্টুরেন্টের ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. জামাল মিয়া শায়েস্তাগঞ্জ থানাধীন সুরাবই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, কুমিল্লার দেবীদ্বার থানার ধামতী এলাকার এক নারী তার স্বামীর সাথে বিচ্ছেদের পর গত ৪ মাস ধরে শায়েস্তাগঞ্জের শৈলজুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সেখানে জনৈক সুমন মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে সুমন মিয়া ভিকটিমকে সাথে নিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর সিটি পার্কের দিকে যাচ্ছিলেন। পথে সুরাবই এলাকার নাপিতটিলায় পৌঁছালে তাজুল ইসলাম মনির, কাওছার মিয়া এবং আলমগীর হোসেনসহ অভিযুক্তরা তাদের গতিরোধ করে ভয়ভীতি দেখায়।
এ সময় সুমন মিয়া ভিকটিমকে রেখে পালিয়ে গেলে অভিযুক্তরা ভিকটিমের মুখ চেপে ধরে পাশের একটি রাবার বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে এজাহারভুক্ত ৫ জন আসামি পর্যায়ক্রমে ওই নারীকে গণধর্ষণ করে। পরদিন সকালে আসামিরা ভিকটিমকে গাড়িতে তুলে দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম র্কমর্কমতা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
জৈন্তাবার্তা/সুলতানা




