মুক্তাগাছায় সড়ক দু র্ঘ ট নায় নি হ ত ৪, পরিচয় অজানা তিন নারী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫১ PM

মুক্তাগাছায় সড়ক দু র্ঘ ট নায় নি হ ত ৪, পরিচয় অজানা তিন নারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৩:৩২:১৭ PM

মুক্তাগাছায় সড়ক দু র্ঘ ট নায় নি হ ত ৪, পরিচয় অজানা তিন নারী

সংগৃহীত


ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা থাকা তিন নারী যাত্রী নিহত হন। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা এবং সড়কে উল্টে যায় ট্রাকটি৷ এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে আরও একজন মারা যান।

ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করেছি। ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। তবে নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা