জনগণের স্বার্থ রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব: এমপি সৈয়দ মোঃ ফয়সল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

জনগণের স্বার্থ রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব: এমপি সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৬:১২:৩৩ অপরাহ্ন

জনগণের স্বার্থ রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব: এমপি সৈয়দ মোঃ ফয়সল

নিজস্ব


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা তার পবিত্র দায়িত্ব। তিনি বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং এটি মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব। তাই তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কেউ যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থিতিশীলতা অপরিহার্য, আর সেই স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এমপি ফয়সল বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মামলাবাণিজ্যের মতো অপকর্ম কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সায়হামের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, এবং প্রফেসর মঈন উদ্দিন।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত এবং সেই লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক