সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃ-ত্যু
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৬ PM

সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০১:৫৭:১৮ PM

সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃ-ত্যু


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় এই বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাম সন্দেহে মোট ১৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮ জনে।

মঙ্গলবার (৫ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় এবং তাদের বয়স যথাক্রমে ৫ ও ৬ বছর। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত মোট ১২৮ জনের পরীক্ষাঘারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে আছেন হবিগঞ্জের ৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারের ১৬ জন, সুনামগঞ্জের ৬৪ জন এবং সিলেট জেলার ৪০ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২০০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া ৪৬ জন ভর্তি আছেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। অন্য রোগীরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জৈন্তা বার্তা/আরআর