মাধবপুরে প্রধান শিক্ষকের বি-রুদ্ধে অননুমোদিত অনুপস্থিতির অ-ভিযোগ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৩ AM

মাধবপুরে প্রধান শিক্ষকের বি-রুদ্ধে অননুমোদিত অনুপস্থিতির অ-ভিযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০২:৪২:০৪ PM

মাধবপুরে প্রধান শিক্ষকের বি-রুদ্ধে অননুমোদিত অনুপস্থিতির অ-ভিযোগ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল্লাহর বিরুদ্ধে টানা কয়েকদিন বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মো. ফয়জুল্লাহ গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে হাজিরা খাতায় স্বাক্ষর করার চেষ্টা করলে বিষয়টি সামনে আসে। বিদ্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, প্রধান শিক্ষক ফয়জুল্লাহ প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। পরে উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ২০২৫ সালেও তিনি টানা ৮ থেকে ৯ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, গত ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুপস্থিত থাকার পর বুধবার (৬ মে) শিক্ষা অফিসের মাধ্যমে ওই সময়ের জন্য নৈমিত্তিক ছুটি মঞ্জুর করিয়ে নেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. ফয়জুল্লাহ বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। যারা আমার কাছ থেকে অন্যায় সুবিধা নিতে পারে না, তারাই এসব বানোয়াট তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে রতনপুর ক্লাস্টারের উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, ফয়জুল্লাহ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি পারিবারিক প্রয়োজনে আমার কাছ থেকে ছুটি নিয়ে গাজীপুরে নিজ বাড়িতে গিয়েছিলেন।

মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, আমরা কাউকে কোনো অন্যায় করার সুযোগ দেই না। নিয়মিতভাবে সবকিছু মনিটরিং করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান