দোহারে মধ্যরাতের অ গ্নি কাণ্ডে নি হ ত দুই, শোকস্তব্ধ এলাকা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩২ PM

দোহারে মধ্যরাতের অ গ্নি কাণ্ডে নি হ ত দুই, শোকস্তব্ধ এলাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৪:১২:৪৭ PM

দোহারে মধ্যরাতের অ গ্নি কাণ্ডে নি হ ত দুই, শোকস্তব্ধ এলাকা

সংগৃহীত


ঢাকার দোহার উপজেলায় অগ্নিকাণ্ডে দুই মেয়ে ও নাতনিকে বাঁচিয়ে দিলেও আগুনের থাবা থেকে বাঁচতে পারেননি স্বামী-স্ত্রী। ঘরের দুই কক্ষে আগুনে পুড়ে অঙ্গার হন তারা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক একটার দিকে হঠাৎ স্থানীয় সালাম শিকদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা পাঁচ সদস্য আটকে পড়েন।এ সময় জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে থাকা দুই মেয়ে ও নাতিনকে বের করে দিতে পারলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। প্রায় একঘণ্টা স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫০হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ ছাড়া নতুন ঘর নির্মানের জন্য টিনসহ নিহতের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেন।

ইউএনও বলেন, ‘আসলে এই ঘটনা সত্যি হৃদয় বিদারক, আমরা উপজেলা প্রশাসন পক্ষ হতে নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করিছি। আমরা উপজেলা প্রশাসন এই পরিবারের সঙ্গে আছি, সেইসঙ্গে সকল বিত্তমানদের পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’দোহার থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তাবার্তা/সুলতানা