সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ PM

সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৬:১৭:০৬ PM

সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম

ছবি:সংগৃহীত


বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে, মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সিনিয়র সদস্য নিহার রঞ্জন দাস বাচ্চু, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অনুপ দে, সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর, মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ দেব, সুব্রত দে সুমিত, বিদ্যুৎ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ