জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৭ PM

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার মানববন্ধন ও লিফলেট বিতরণ

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৮:০৮:০৮ PM

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবি

ছবি:সংগৃহীত


জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষেতমজুরদের সারা বছরের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখা।

বুধবার (১৩ মে) সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এবং শ্রমিক ফ্রন্ট নেতা মাহফুজ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, বাবুল মিয়া, আমিন মিয়া, সালাউদ্দিন, আনোয়ার হোসেন কুটি, আফাজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য খাত। মোট শ্রমশক্তির প্রায় ৪৪ শতাংশ এ খাতে নিয়োজিত থাকলেও রাষ্ট্রীয় অবহেলার কারণে কৃষক ও ক্ষেতমজুররা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জানান, কৃষি খাত এখনো জাতীয় জিডিপিতে প্রায় ১১ শতাংশ অবদান রাখছে।

বক্তারা আরও বলেন, টুকেরবাজার এলাকায় নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি শিশু ফাহিমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ
চার বছর বয়সে রেলস্টেশনে হারিয়ে যাওয়া সেই স্বপ্না, ১৪ বছর পর বসলেন বিয়ের পিঁড়িতে
সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম
জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি
যাদুকাটা নদীতে ভেসে উঠল বৃদ্ধের ম'রদেহ
সড়ক পরিবহন সেক্টর সংস্কার জরুরি
সিলেটে ৫ লক্ষাধিক টাকার জা'লনোটসহ আ'টক ৪
সিলেটসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
পাকিস্তানকে টানা তৃতীয় টেস্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস