জকিগঞ্জের ইখতিয়ার চৌধুরী রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট নির্বাচিত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ PM

জকিগঞ্জের ইখতিয়ার চৌধুরী রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৪:৩০:৪৩ PM

জকিগঞ্জের ইখতিয়ার চৌধুরী রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট নির্বাচিত

সংগৃহিত


সিলেটের জকিগঞ্জ উপজেলা-এর কৃতি সন্তান ইখতিয়ার আহমদ চৌধুরী দেশের অন্যতম সেরা রোটারি সংগঠন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোটা বর্ষ ২০২৬–২০২৭-এর জন্য ক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

তিনি জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পিতা ছিলেন সাবেক প্রধান শিক্ষক, ভাষা আন্দোলনের সমর্থক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সায়েক আহমদ চৌধুরী। তিনি মরহুম সায়েক আহমদ চৌধুরীর দ্বিতীয় পুত্র।

জানা যায়, ইখতিয়ার আহমদ চৌধুরী ২০১৪ সাল থেকে রোটারি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। কর্মজীবনে তিনি বর্তমানে AB Bank PLC-এর তাজপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১০–২০১১ শিক্ষাবর্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং নেতৃত্বগুণের কারণে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর নেতৃত্বে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট আরও গতিশীল ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে উদ্বোধনের আগেই ভে'ঙে গেছে সেতুর সংযোগ সড়ক
সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না
সিলেটসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির স'তর্কবার্তা
ওসমানীনগরে বাড়ছে অপরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
ওসমানীনগরে বাড়ছে অ*পরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ
চার বছর বয়সে রেলস্টেশনে হারিয়ে যাওয়া সেই স্বপ্না, ১৪ বছর পর বসলেন বিয়ের পিঁড়িতে
সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম
জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি