মসজিদের কক্ষে ঝুলছিল ইমামের মরদেহ, যা বলছে পুলিশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ PM

মসজিদের কক্ষে ঝুলছিল ইমামের মরদেহ, যা বলছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৪:৩৯:৪৩ PM

মসজিদের কক্ষে ঝুলছিল ইমামের মরদেহ, যা বলছে পুলিশ

সংগৃহিত


কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে।

দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুকে মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। আর সে কক্ষে বাইরে থেকে ঢোকার কোনো আলামত পায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে উদ্বোধনের আগেই ভে'ঙে গেছে সেতুর সংযোগ সড়ক
সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না
সিলেটসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির স'তর্কবার্তা
ওসমানীনগরে বাড়ছে অপরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
ওসমানীনগরে বাড়ছে অ*পরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ
চার বছর বয়সে রেলস্টেশনে হারিয়ে যাওয়া সেই স্বপ্না, ১৪ বছর পর বসলেন বিয়ের পিঁড়িতে
সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম
জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি