হবিগঞ্জে নদীতে পাওয়া গেল নিখোঁজ যুবকের ম র দেহ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৬ PM

হবিগঞ্জে নদীতে পাওয়া গেল নিখোঁজ যুবকের ম র দেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৫:০২:১৬ PM

হবিগঞ্জে নদীতে পাওয়া গেল নিখোঁজ যুবকের ম র দেহ

সংগৃহিত


হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পরে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতাং নদীর অদূরে হাওরে স্থানীয় জেলেদের জালে পায়েলের মরদেহ আটকা পড়ে। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ শরীফ আহমেদ।সাদেক আহমেদ পায়েল উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যায়। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি এলাকায় পৌছলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সাদেক আহমেদ পায়েল নৌকা থেকে হাওরের পানিতে পরে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসি ও ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মিলেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে জেলেদের জালে মরদেহ আটকা পড়ে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে শেষ বারের মতো দেখতে বাড়িতে ভীড় জমায় সহপাঠি ও আত্মীয় স্বজনরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মাধবপুরে উদ্বোধনের আগেই ভে'ঙে গেছে সেতুর সংযোগ সড়ক
সুনামগঞ্জের অনেক এলাকায় দুই দিন গ্যাস থাকবে না
সিলেটসহ ১০ জেলায় ঝড়-বৃষ্টির স'তর্কবার্তা
ওসমানীনগরে বাড়ছে অপরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
ওসমানীনগরে বাড়ছে অ*পরাধ ও অ*নিয়ম, উ*দ্বেগে সাধারণ মানুষ
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও মনোযোগী হতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
কোরবানির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি, ঢাকায় ৬২-৬৭ টাকা নির্ধারণ
চার বছর বয়সে রেলস্টেশনে হারিয়ে যাওয়া সেই স্বপ্না, ১৪ বছর পর বসলেন বিয়ের পিঁড়িতে
সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে : জেলা প্রশাসক সারওয়ার আলম
জগন্নাথপুরে সামাজিক ব্যক্তিদের বি*রুদ্ধে ফেসবুকে অ*পপ্রচার, জড়িতদের শা*স্তির দাবি