মাধবপুরে মহিলা দলের কর্মী সভা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৫ PM

মাধবপুরে মহিলা দলের কর্মী সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৬ ০৭:২৪:৫৬ PM

মাধবপুরে মহিলা দলের কর্মী সভা

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে বিএনপির মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধবপুরে আয়োজিত এ সভায় উপজেলা ও পৌর এলাকার মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই দলের নেতাকর্মীদের দায়িত্বও অনেক বেড়ে গেছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের আরও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। নারীরা রাজনৈতিকভাবে সচেতন হলে সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে।”

মাধবপুর মহিলা দলে তৃণমূল পর্যায়ের নারীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক এবং সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার। বক্তারা বলেন, বিএনপির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মী সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
জৈন্তাপুরে ফের চালু সিজারিয়ান সেবা, জন্ম নিলো কন্যাসন্তান
হামের উপসর্গ: সিলেটে প্রা'ণ গেল আরও ২ শিশুর
গোয়াইনঘাটে দু'র্বৃত্তদের হা'মলায় বৃদ্ধা নি'হত
বিয়ানীবাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে নিহ*ত ১, আহ*ত ২
গোয়াইনঘাটে পানিতে ডু*বে নি*খোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর ম*রদেহ উ*দ্ধার
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
‘স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’ - মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিছনাকান্দিতে পানিতে নে*মে পর্যটক নি*খোঁজ
সিলেটে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার উদ্বোধন