সংগৃহিত
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সে অনুযায়ী ২৬ মে পালিত হবে পবিত্র হজ।
এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিনে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে।
সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




