ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য : এস.এম. ফয়সল এমপি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪০ AM

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য : এস.এম. ফয়সল এমপি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৫:০৭:৫৭ PM

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য : এস.এম. ফয়সল এমপি

নিজস্ব


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। এই ঐতিহ্য রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় থাকলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এজন্য সবাইকে গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকতে হবে।


সোমবার সকালে মাধবপুর উপজেলার সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস.এম. ফয়সল আরও বলেন, “মাধবপুর-চুনারুঘাটের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।”

তিনি শিক্ষা, যোগাযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এমবিএ এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা।

লিটন রায় ও পরিতোষ পালের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিমাংশু রঞ্জন দেব, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, পণ্ডিত রবি দাস, অবিনত বাগ্মীও সুরঞ্জন পাল।

এসময় বিভিন্ন মন্দির কমিটি, সামাজিক সংগঠন ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেওয়া হয়। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি