মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ পালিত
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ পালিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৬:১৪:১৮ অপরাহ্ন

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ পালিত

নিজস্ব


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। মেলায় অনলাইন নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক