গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়-সৈয়দ মোঃ ফয়সল এমপি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়-সৈয়দ মোঃ ফয়সল এমপি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ০৪:৫৯:২৬ অপরাহ্ন

গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়-সৈয়দ মোঃ ফয়সল এমপি

নিজস্ব


হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা গ্রাম থেকেই উন্নয়নের কাজ শুরু করতে চাই।” তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল খনন, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে চুনারুঘাটে উপজেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সৈয়দ ফয়সল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের  নির্দেশনায় আমরা সংসদ সদস্যরা গ্রামের মানুষের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। চুনারুঘাট ও মাধবপুরের গ্রামাঞ্চল এবং চা-বাগান এলাকায় এখনো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও বিশুদ্ধ পানির নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “গ্রামের মানুষের কাছ থেকে সরাসরি সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কেউ দুর্নীতি করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

সংসদ সদস্য বলেন, “দেশের মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। সরকার কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছে, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।”

সভায় স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বক্তারা এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, সেক্রেটারি মীর সিরাজসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক