বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে ব*লাৎকারের অভি*যোগে বৃদ্ধ গ্রে*ফতার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৬ AM

বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে ব*লাৎকারের অভি*যোগে বৃদ্ধ গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৮:৫৭:০৪ PM

বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে ব*লাৎকারের অভি*যোগে বৃদ্ধ গ্রে*ফতার

সংগৃহিত


সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) ছবেদ আলীর সার্বিক তত্ত্বাবধানে থানার সেকেন্ড অফিসার এসআই গোপেশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সঙ্গে জড়িত ওই বৃদ্ধকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং মামলা রুজু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তিন বছরেও শেষ হয়নি বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ
জৈন্তাপুরে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর- এমপি মিলন
মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার
জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার
সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন: আরিফ
সোহাগা মিশ্রিত চো'লাই ম'দে বাড়ছে মৃ'ত্যু ও অ'সুস্থতা
তাপপ্রবাহের মাঝেই সিলেটে বৃষ্টির আভাস
দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১