তিন মাসের বিশেষ অ ভি যা ন শুরু, জমা পানি পেলেই জরিমানা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ PM

তিন মাসের বিশেষ অ ভি যা ন শুরু, জমা পানি পেলেই জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৬:২৩:১৪ PM

তিন মাসের বিশেষ অ ভি যা ন শুরু, জমা পানি পেলেই জরিমানা

সংগৃহীত


ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানে কোনও সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।আজ শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেককে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভেতরে যেন নারকেলের খোসায় বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন-টবে যেন পানি না থাকে, বাইরে রক্ষিত টয়লেট যদি অব্যবহৃত হয়, কমোড বা প্যানের ভেতরে যেন পানি না জমে থাকে। বাড়ির ভেতরের ড্রেনগুলোতে যেন পানি না জমে থাকে।’

জনসচেতনতায় আজ থেকে মাইকিং করা হবে, এবং আগামী দুই-তিন দিন পর থেকে মোবাইল টিম অভিযান শুরু করবে বলেও এ সময় জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে সংক্রমণের ঝুঁকি বাড়বে।

তিনি আরও বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এর কিছু ধরন গুরুতর জটিলতা ও রক্তক্ষরণ ঘটাতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকারও আহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা