আইনশৃঙ্খলা পরিস্থিতি না*জুক অবস্থায় রয়েছে - রুমিন ফারহানা এমপি
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৩ PM

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো- বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি না*জুক অবস্থায় রয়েছে - রুমিন ফারহানা এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ০৯:৪৮:১০ PM

আইনশৃঙ্খলা পরিস্থিতি না*জুক অবস্থায় রয়েছে -  রুমিন ফারহানা এমপি

ছবি:সংগৃহীত


দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৮ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে রুমিন ফারহানা বলেন, বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, মার্চ ও এপ্রিল-এই দুই মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে।

নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এসব পরিসংখ্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শুরুতে সংসদকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলে তাঁর মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যেত।

তবে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, টিআইবির প্রতিবেদনের তথ্য মূলত পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাঁর ভাষায়, ‘টিআইবি পত্রিকার কাটিং থেকে রিপোর্ট করে, তারা কোনো তদন্ত করে না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিস্থিতি উন্নয়নের ধারায় রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ