পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বি দ্যুৎ স্পৃ ষ্ট, নি হ ত ২
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৭ PM

পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বি দ্যুৎ স্পৃ ষ্ট, নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৩:৩৬:১২ PM

পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বি দ্যুৎ স্পৃ ষ্ট, নি হ ত ২

সংগৃহীত


নীলফামারী জেলা সদরের কচুকাটায় মাছ ধরার জন্য পুকুরে সেচপাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার সকাল ৯টায় জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামে আরও একজন আহত হয়েছেন। 

স্থানীয়রা জানান, সকালে পুকুরে পাম্প বসিয়ে মাছ ধরতে যান তারা। এ সময় পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে বিদ্যুৎপৃষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান মজিবর। বাকি দুইজনকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে নিলে জালালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহত মিঠু চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান। নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/সুলতানা