বালাগঞ্জে অনলাইন জু'য়াড়ি চক্রের ৫ সদস্য গ্রে'প্তার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৯ PM

বালাগঞ্জে অনলাইন জু'য়াড়ি চক্রের ৫ সদস্য গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০১:২৭:৪৮ PM

বালাগঞ্জে অনলাইন জু'য়াড়ি চক্রের ৫ সদস্য গ্রে'প্তার


সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (১৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। সোমবার (১৫ জুন) দুপুরে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বালাগঞ্জের নিজ গহরপুর গ্রামের ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), একই উপজেলার আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে আখতার হোসেন (৩০), নিজ গহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মো. ময়নুল ইসলাম (২৮) এবং একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জৈন্তাবার্তা/আরআর