ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লোলগ্রাম এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
রোববার (১৪ জুন) পরিদর্শন শেষে তিনি এলাকার মুরুব্বীয়ান ও স্থানীয় যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিগত সরকারের মেয়রের সময়ে সিলেট নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য।
কল্লোলগ্রামের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত ছিলেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে কল্লোলগ্রামের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করা হবে এবং এলাকাটি আর অবহেলিত থাকবে না।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
সমাজসেবী আমির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, বেলাল উদ্দিন, হান্নু মিয়া, রজি মিয়া, আমিন উদ্দিন, দুলা আহমদ, হিমেল আহমেদ, শাহবুদ্দিন, নাবিল আহমদ, মাসুম আহমদ, আলেখ মিয়া, জসিম উদ্দিন, তাহমিদ আহমদ, আব্দুস সামা, ফরহাদ আহমদ, ফখর উদ্দিন, রফিক উদ্দিন, তাজ উদ্দিন, আব্দুন নুর, সুবেদ আহমদ, জুবেদ আহমদ, মুহিন আহমদ, সালাউদ্দিন, এমদাদ আহমদ, সাফওয়ান আহমদ, আরিয়ান আহমদ, রাইয়ান আহমদ, জেনাম আহমদ, আশুর মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বীয়ান ও বিপুল সংখ্যক যুবসমাজ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




