ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৬ উপজেলার রানাপিং এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে জাহিদ হাসান ওরফে রগা অপু (৪০) নামের এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর এলাকার বাসিন্দা।
তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রনকেলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদ হাসানের বিরুদ্ধে ছিনতাই, হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




