পাড়া-মহল্লার রাস্তা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ PM

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

পাড়া-মহল্লার রাস্তা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৭:২২:৪৭ PM

পাড়া-মহল্লার রাস্তা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রাস্তার পাশে আধুনিক ড্রেন নির্মাণ কার্যক্রমও চলমান রয়েছে।

রোববার (১৪ জুন) সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক এলাকায় রাস্তা ২৫ ফুট পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সাদারপাড়া এলাকার বাসিন্দারা নিজেদের মূল্যবান ভূমির অংশ ছেড়ে দিয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তাদের সহযোগিতার কারণে এ এলাকার সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, কোনো এলাকার উন্নয়ন কার্যক্রম তখনই সফল ও টেকসই হয়, যখন স্থানীয় জনগণ এতে সম্পৃক্ত থাকেন। সাদারপাড়াবাসীর সহযোগিতা ও আন্তরিকতা অন্য এলাকার মানুষের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সড়ক ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত এবং মানসম্মতভাবে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমানো হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী আহমেদ রহমানসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: