কম্পিউটার সমিতি সিলেটের নতুন কমিটি গঠন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৫ AM

চেয়ারম্যান কুদ্দুছ, সেক্রেটারি তায়েফ

কম্পিউটার সমিতি সিলেটের নতুন কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ১২:৫৫:০৯ AM

কম্পিউটার সমিতি সিলেটের নতুন কমিটি গঠন

ছবি:সংগৃহীত


দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সিলেট শাখার ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিসিএসের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদস্যের মধ্যে সোমবার (১৫ জুন) পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এনামুল কুদ্দুছ চৌধুরীকে চেয়ারম্যান এবং আবু সাঈদ মো. তাইফ (তায়েফ)-কে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

দুই বছর মেয়াদি নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন- ভাইস চেয়ারম্যান পার্থ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান এবং সদস্য মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রেজওয়ানুল হক।

মঙ্গলবার বিসিএসের পক্ষ থেকে সিলেটসহ বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল শাখার দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে. এম. এইচ শহিদুল হক। বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন। তাদের তত্ত্বাবধানেই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।

নবগঠিত কমিটি আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ