সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব শুক্রবার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৮ AM

সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব শুক্রবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০১:৪৮:৩০ AM

সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব শুক্রবার

ছবি:সংগৃহীত


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মোৎসব উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সিলেট নজরুল পরিষদ। আগামী ১৯ জুন ২০২৬, শুক্রবার নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হবে সকাল  ১০ টায় নজরুলের অবৃত্তি প্রতিযোগীতা দিয়ে। সকাল ১১টায় নজরুল সংগীত প্রতিযোগিতা, দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নজরুলের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা। এরপর বিকেল ৪টা থেকে শুরু হবে দলীয় সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে থাকবে কবি নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা।

দিনব্যাপী ‘সৃষ্টিশীল পরিবেশনা’ পর্বে অংশ নেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এতে মুক্তাক্ষর, গীতিবিতান বাংলাদেশ, পাঠশালা, সুর ও বাণী, দ্বৈতস্বর. শ্রুতি ও সিলেট ললিতকলা একাডেমী। 

অনুষ্ঠানের পরবর্তী পর্বে থাকবে নৃত্যালেখ্য‘ জয় হোক’ পরিবেশন করবে ছন্দ নৃত্যালয় এবং ‘নৃত্যালেখ্য রুদ্ধ দুয়ার- মুক্ত ধারা’ পরিবেশন করবে নৃত্যশৈলী।

এছাড়া একক পরিবেশনায় অংশ নেবেন নজরুল সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস (সিলেট)। আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ড. প্রিয়াংকা গোপ (ঢাকা)।

আয়োজকরা জানান, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবি কাজী নজরুল ইসলামের সৃজনশীলতা, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

সিলেট নজরুল পরিষদের আয়োজনে এবং সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু ও সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ