বিএনপি কার্যালয়ের সামনে থেকে ক ক টে ল উদ্ধার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ AM

বিএনপি কার্যালয়ের সামনে থেকে ক ক টে ল উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৭:২২:০৪ PM

বিএনপি কার্যালয়ের সামনে থেকে ক ক টে ল উদ্ধার

সংগৃহিত


সাতক্ষীরার কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, সকালে দলীয় নেতাকর্মীরা দুদলী বিএনপি কার্যালয়ে এসে অফিসে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে।

তিনি বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এ বিএনপি নেতা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর