জৈন্তাপুরে অ*বৈধ বালু উত্তোলন: ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪০ AM

জৈন্তাপুরে অ*বৈধ বালু উত্তোলন: ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১২:২৯:২৩ AM

জৈন্তাপুরে  অ*বৈধ বালু উত্তোলন: ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ

সংগৃহিত


 সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফেলুডার ও একটি বালুবাহী ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫৬ মিনিট পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ও বাউরভাগ পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।

অভিযানকালে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ফেলুডার জব্দ করা হয়। পরবর্তী সময়ে বাউরভাগ পশ্চিম এলাকা থেকে একটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি দুইজন জিম্মাদারের জিম্মায় হস্তান্তর করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব বলেন, 'প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বদা তৎপর রয়েছি।'

তিনি আরও বলেন, "নদী ও পরিবেশ ধ্বংস বন্ধে ও পরিবেশ সুরক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে অ*বৈধ বালু উত্তোলন: ফেলুডার ও বালুবাহী ট্রাক জব্দ
চা বাগান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে -এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী
তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি
শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭
মাধবপুরে বিদ্যালয়ের ছাদ ধ'সে আ'হত ১
সিলেটে ঝড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার
খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
মাধবপুরে বাসের ধা*ক্কায় মোটরসাইকেল আরোহী নি*হত