রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৮ PM

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৪:১৩:৩২ PM

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫.১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফিরছেন একই ফ্লাইটে।

 গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যানন তিনি। দুইদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার গ্রেট হলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শেষ দিন অর্থাৎ আাজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। এ ছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে