শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৫ PM

শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০১:০৬:২৯ PM

শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১৭তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সংগঠনটির নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার সময় সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সহযোগী অধ্যাপক ড. এহসানুল ইসলাম এবং ড. মো. কামরুজ্জামান খান প্রিন্স।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সিনিয়র সহসভাপতি হয়েছেন মারজানা সাদিয়া আফরিন মিমি। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বৃষ্টি সরকার, এম এইচ আর হাবিব ও স্বরূপা শ্রী মিত্র চন্দ। সাধারণ সম্পাদক হয়েছেন শাকারিয়া আলম।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আজিজুল হাকিম রহিম। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাকিব হাসান, মো. আতিকুর রহমান অভি ও ইব্রাহিম খলিল নিয়ন। কোষাধ্যক্ষ হয়েছেন মাহমুদ আল হাসান। সহকোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. শয়ন মাহমুদ ও মাসুদা আক্তার আকসা।

সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুস্তাকিম বিল্লাহ ও কাজী সামিহা রহমান। সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন সুলতানা রূপা, মাইমুনা তাসনিম, মন্দিরা দাস ঝিনুক ও মো. চঞ্চল হাসান। ক্রীড়া সম্পাদক হয়েছেন আশফাকুর রহমান। সহক্রীড়া সম্পাদক হয়েছেন মাহাদি হাসান ও মো. আবু রায়হান।

প্রচার সম্পাদক হয়েছেন তালহা জুবায়ের। সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাফিউজ্জামান, মাইশা নূন ও ইমরান হোসেন রানা। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন রিজওয়ানি স্বচ্ছা। সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মো. আবিদ আল জিয়ান, নাবিহা তাহসিন ও ফয়সাল আহমেদ।

দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ইহসান খান ও সুমন ইসলাম। সহদপ্তর সম্পাদক হয়েছেন রাহাতুল জান্নাত ও মিফতাহুল জান্নাত সাইমা। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন নাফিস ইমতিয়াজ রোহান। সহসমাজকল্যাণ সম্পাদক হয়েছেন অনিন্দ্য দেবনাথ শান্ত।

নারীকল্যাণ সম্পাদক হয়েছেন মাহফুজা জান্নাত মিম। সহনারীকল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন ফারজানা আক্তার রিয়া ও আঞ্জুমান আলম অর্থি।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তানভীর হাসান, মোরসালিন খান প্রান্ত, কাইবুর রহমান আকিব, তুহিন মাহমুদ, মো. নাফিজ আল ইসলাম নিলয়, এ. এম. আল মারুফ, আবু সায়েদ মুহাম্মদ রাফি, মো. মাহফুজুর রহমান, শেখ দিদার আহাম্মদ রাফি, আলমগীর হোসেন, মো. আরিফুল ইসলাম মারুফ, দিদারুল ইসলাম নাঈম, শা. মো. শরাফ উদ্দিন সাইকেত, মাশফিয়া রাফা, মারিয়া আলম বইচি, সামিউল হক ফাহিম, আবু রায়হান সজীব, ইসরাত আরা ইসলাম নওরীন, আশিক সিদ্দিকী, মো. আরাফাত মিয়া, নুসরাত জাহান হক তটিনী, মারজানা আক্তার প্রমি, শুয়াইব আহমেদ মাসরুর শাকিল, মিস স্মৃতি বেগম, মো. আল-রাফি আহাম্মেদ, মো. তাইফ হাসান, রেজওয়ান রহমান, রাকিন শাহরিয়ার কাব্য ও আশিকুর রহমান অপু।

সংগঠনটির নেতারা জানান, আগামী এক বছর নতুন কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে নতুন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

জৈন্তাবার্তা/আরআর