মৌলভীবাজারে ব্যবসায়ীর ব'স্তাবন্দি ম'রদেহ উ'দ্ধার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ PM

মৌলভীবাজারে ব্যবসায়ীর ব'স্তাবন্দি ম'রদেহ উ'দ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০২:০০:২৯ PM

মৌলভীবাজারে ব্যবসায়ীর ব'স্তাবন্দি ম'রদেহ উ'দ্ধার


মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও​স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। গভীর রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর