মৌলভীবাজারে বাঁধ ভে'ঙে পানিব'ন্দি মানুষ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০২ PM

মৌলভীবাজারে বাঁধ ভে'ঙে পানিব'ন্দি মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৩:০৬:০৮ PM

মৌলভীবাজারে বাঁধ ভে'ঙে পানিব'ন্দি মানুষ


মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে হরিপাশা, উজিরপুর, একামধু, কান্দিরকুল গ্রামের ৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নদীভাঙনের ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিম্ন এলাকার মানুষের গবাদি পশুসহ জরুরি জিনিসপত্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নদীভাঙনে ক্ষয়-ক্ষতির মধ্যে পড়েছেন অসংখ্য মানুষ।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার প্রধান নদীগুলোর মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। মনু নদীর রেলওয়ে এলাকায় বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে, ধলাই নদীর ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর ২২ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, যে স্থানে বাঁধ ভেঙেছে সেটা আটকানোর মতো অবস্থায় নেই। এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে তারা গবাদি পশুসহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

তিনি বলেন, যদি বৃষ্টি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে পাওয়া শুকনো খাবার বিতরণ করছি।

জৈন্তাবার্তা/আরআর