সাহিত্যচর্চায় নিয়মিত পাঠের বিকল্প নেই
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫২ PM

কেমুসাসের ১২৭৭তম সাহিত্য আসরে বক্তারা

সাহিত্যচর্চায় নিয়মিত পাঠের বিকল্প নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৭:৪০:০০ PM

সাহিত্যচর্চায় নিয়মিত পাঠের বিকল্প নেই

ছবি:সংগৃহীত


সাহিত্যচর্চায় নিয়মিত লেখালেখির পাশাপাশি বই পড়ার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁদের মতে, ধারাবাহিক পাঠ ও অনুশীলনের মাধ্যমেই সাহিত্যসাধনা পরিপূর্ণতা লাভ করে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের অসংগতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কবি-সাহিত্যিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, আর এ ক্ষেত্রে লেখনী হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় নগরের দরগাহ গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ১২৭৭তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন।

কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য কবি মুহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদ অয়ন ও এস এম ফাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল।

আলোচনায় অংশ নেন কেমুসাসের কোষাধ্যক্ষ ও ভিন্নধারা পত্রিকার সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী। পঠিত লেখার ওপর মূল্যায়নমূলক আলোচনা করেন কবি ছয়ফুল আলম পারুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

সাহিত্য আসরে স্বরচিত কবিতা ও লেখা পাঠ করেন এ. বি. এম. হাসান চৌধুরী, মিলন কান্তি দাস, এস. এম. নজরুল ইসলাম, জুবের আহমদ সার্জন ও মো. সাজিদুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন মিলন কান্তি দাস, কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. বাহাউদ্দিন বাহার, মো. সাজিদুর রহমান ও মো. লিলু মিয়া।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ