মৌলভীবাজারে সড়ক দু'র্ঘটনায় নি'হত ১
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক দু'র্ঘটনায় নি'হত ১

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৩:০০:০৮ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক দু'র্ঘটনায় নি'হত ১

প্রতীকী ছবি


মৌলভীবাজার-শমসেরনগর সড়কে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শমসেরনগর প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে টমটমে থাকা এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী