নিজস্ব
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১জুলাই) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালযয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
এস সময় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, কালারায়েরচর, ছারিয়াঘাট সহ কয়েকটি গ্রামের প্রায় ১৫০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার । প্রথম ধাপে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিপা রানী দাস, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। আগামীকাল উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সহ কয়েকটি এলাকায় শুকনা খাবার বিতরণ করা হবে
জৈন্তাবার্তা/সুলতানা




