বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্লাবিত এলাকায় উদ্ধার কার্যক্রম এবং ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তায় সিলেট বিভাগের তিন জেলাসহ দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বন্যাদুর্গত বান্দরবান, কক্সবাজার, রাঙমাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় উদ্ধার তৎপরতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তায় কাজ করবে বিজিবি।
জৈন্তাবার্তা/আরআর




