সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে হাতিরপাড়ায় অবস্থিত পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলীম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাস্টার মনজুর আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ দত্ত, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রিয়াজুল ইসলাম, মেম্বার মাসুক আহমেদ, মেম্বার লুৎফুর রহমান, মেম্বার আব্দুল হান্নান, মেম্বার ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ওয়াশ ফেসিলটর সাইদুর রহমান আফজল, আল্ট্রাপুওর গ্রাজুয়েশন ফেসিলেটর মার্জানুল আযহার জুনেদ, মহিলা মেম্বার প্রবাসী রাণী, মহিলা মেম্বার জেসমিন বেগম প্রমূখ। এসময় আগাম বন্যাসহ যে কোন দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতিসহ বিভিন্ন করণীয় সম্পর্কে উন্মুক্ত আলোচনা করা হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




