বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৭ PM

বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৮:০৫:৪৬ PM

বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

এদিন উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায় পরিবারের সদস্যদের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়াসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য দেন ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান এবং আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ আবুল কালাম। তিনি বলেন, ‘মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই ‘শাহ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা নীরবে এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছি। সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে ভবিষ্যতে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।’

তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে অ'বৈধ বালু উত্তোলনে নি'ষেধাজ্ঞা
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির আভাস
জলাবদ্ধতা নিরসনে প্রতিটি জলাধার সংরক্ষণ জরুরি’ - সিসিক প্রশাসক
শিক্ষামন্ত্রীর প*দত্যাগ দাবিতে সিলেটের রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা
চাঁ*দা না দেওয়ায় প্রবাসীর বাড়ির সরকারি রাস্তা ব*ন্ধের চেষ্টা
‘সামাজিক সম্প্রীতিই সিলেটের সবচেয়ে বড় শক্তি’-আব্দুল কাইয়ুম চৌধুরী
রথযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ, প্রস্তুত সিলেট