হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে শ্রীমঙ্গলে উদ্বুদ্ধকরণ সভা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ PM

হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে শ্রীমঙ্গলে উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৪:১৬:৪৬ PM

হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে শ্রীমঙ্গলে উদ্বুদ্ধকরণ সভা

সংগৃহীত


প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজারের উপমহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা বলেন, হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন শ্রম আইন অনুযায়ী বাধ্যতামূলক। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শুধু আইনি দায়িত্ব নয়, এটি একটি মানবিক দায়িত্বও। তিনি শ্রমিকদের শ্রেণিভিত্তিক মজুরি নির্ধারণ, নিয়োগপত্র প্রদান, মজুরি রেজিস্টার সংরক্ষণ এবং আইন অনুযায়ী মজুরি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় বিশেষ উপস্থাপনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) পপি রানী দে। তিনি স্লাইড উপস্থাপনার মাধ্যমে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তা, শ্রমিকদের অধিকার, আইনানুগ মজুরি প্রদান এবং প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজারের শ্রম পরিদর্শক (সেফটি) মো. কামরুজ্জামান, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. আরাফাত আলী, শ্রম পরিদর্শক (সাধারণ) সৈয়দ নাহিদ হাসান, শ্রম পরিদর্শক (সাধারণ) মো. মতিউর রহমান, শ্রম পরিদর্শক (সাধারণ) তপন রায়, শ্রম পরিদর্শক (সাধারণ) মো. হাদিউজ্জামান এবং সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) মো. রবিন মিয়া।

সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁর মালিক, ব্যবস্থাপক এবং শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বক্তব্য দেন নিসর্গ নিরব ইকো কটেজের কাজী শামসুল হক, হারমিটেজ রিসোর্টের সুলতানা ফয়জুন নাহার, হোটেল শ্রমিক নেতা কুটি মিয়া, বালিশিরা রিসোর্টের ইয়াসির আরাফাত, গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আবুল কালাম আজাদ, রিজিক রেস্টুরেন্টের আব্দুস শহীদ, আবাসন সেবা সংস্থার নেতা সামছুল ইসলাম ও মোছাব্বির আল মাসুদসহ সংশ্লিষ্ট অংশীজনরা।

বক্তারা বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং হোটেল-রেস্তোরাঁ খাতে সুশৃঙ্খল, নিরাপদ ও আইনসম্মত কর্মপরিবেশ গড়ে উঠবে। এ লক্ষ্যে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনার আলোকে চলতি জুলাই মাস থেকেই সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতাদি প্রদান, শ্রমিকদের ক্যাটাগরি অনুযায়ী নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, মজুরি রেজিস্টারসহ প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ এবং শ্রম আইন যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।উল্লেখ্য, সভাটির আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজার।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে অ'বৈধ বালু উত্তোলনে নি'ষেধাজ্ঞা