ডেমরা পুলিশ লাইনে কনস্টেবলের ঝুলন্ত ম র দে হ উদ্ধার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ PM

ডেমরা পুলিশ লাইনে কনস্টেবলের ঝুলন্ত ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০৫:৫৮:২৫ PM

ডেমরা পুলিশ লাইনে কনস্টেবলের ঝুলন্ত ম র দে হ উদ্ধার

সংগৃহিত


রাজধানীর ডেমরার পুলিশ লাইনে মো. সাইদুল ইসলাম নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সাইদুল ইসলাম (২১) ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। গত ৯ মাস আগে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেছিলেন। থাকতেন ডেমরা পুলিশ লাইনের বহুতল ভবনের নবম তলায়। 

নিহতের চাচা মো. সোহাগ জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে সাইদুল বেশ কিছুদিন ধরে চরম বিষণ্নতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ওই ভবনের নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে তিনি ফাঁস দেন। আজ সকালে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার চিকিৎসক তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার