ছবি:সংগৃহীত
কবিতা মানুষকে প্রশ্ন করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। ইতিহাসের প্রতিটি সংকটময় সময়ে কবিদের কলম নৈতিক শক্তি হিসেবে কাজ করেছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান ছিল আত্মত্যাগ, সাহস ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। সেই আন্দোলনেও কবি ও ছড়াকারদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত ১২৮১তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ও ‘লাল জুলাইয়ের কবিতা পাঠ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে আলোচনা করেন কেমুসাসের সহসভাপতি আফতাব চৌধুরী, বিশিষ্ট ছড়াকার শফিকুর রহমান শাহজাহান, সহ-লাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদ সদস্য কবি মুহাম্মদ ফয়জুল হক, কবি-গবেষক শামসীর হারুনুর রশীদ এবং কবি মফিক মোহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। পরে স্বরচিত কবিতা, গল্প ও সাহিত্যকর্ম পাঠে অংশ নেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও লেখক জাবেদ আহমদ, এ বি এম হাসান চৌধুরী, অমিত মামুন, এস এম নজরুল ইসলাম তালুকদার, কামাল আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, আতাউর রহমান বঙ্গী, সৈয়দ আছলাম হোসেন, আনজুমান কামিল, মো. সাহেদ আহমদ শান্ত, কবির মাহমুদ, লোকমান হাফিজ, আমিনা শহীদ চৌধুরী মান্না, কুবাদ বখত চৌধুরী রুবেল, দিদার আহমদ, লিলু মিয়াসহ আরও অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




