কুলাউড়ায় মোটরসাইকেল দু*র্ঘট*নায় ওষুধ কোম্পানির কর্মীর মৃ*ত্যু
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৫ AM

কুলাউড়ায় মোটরসাইকেল দু*র্ঘট*নায় ওষুধ কোম্পানির কর্মীর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ১১:২৭:৫৮ PM

কুলাউড়ায় মোটরসাইকেল দু*র্ঘট*নায় ওষুধ কোম্পানির কর্মীর মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কের বরমচাল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রেনাটা ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। দুর্ঘটনায় সঞ্জয় নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহতের সহকর্মী খোরশেদ আলম জানান, ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরের দিকে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় আসাদুজ্জামানের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ব্যক্তিগত জীবনে বিবাহিত আসাদুজ্জামান স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি। বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি