আব্দুল ওয়াদুদ হ*ত্যা মামলায় ফরহাদ হোসেনের স্ত্রীর রি মা ন্ড
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ PM

আব্দুল ওয়াদুদ হ*ত্যা মামলায় ফরহাদ হোসেনের স্ত্রীর রি মা ন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৫:০৪:৩৬ PM

আব্দুল ওয়াদুদ হ*ত্যা মামলায় ফরহাদ হোসেনের স্ত্রীর রি মা ন্ড

সংগৃহীত


জুলাই আন্দোলনে ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরর স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই রিমান্ডের আদেশ দিয়েছেন।গত ১২ অগাস্টর এ মামলায় মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ শুনানিকালে মোনালিসা ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, ঘটনা ২০২৪ সালের ১৯ জুলাই। তিনি যে ঘটনার সঙ্গে জড়িত সিসিটিভির ফুটেজ বা ডকুমেন্ট কিছু দিতে পারেনি। 

তিনি বলেন,‘৯ মামলায় জামিনের পর এ আসামির বেলবন্ড ফার্নিশ করি। পরে গত ১২ অগাস্ট তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এভাবে একের পর এক গ্রেপ্তার দেখালে তো সারাজীবন কারাগারে থাকতে হবে। তার চার বছরের একটা বাচ্চা দুই বছর মা ছাড়া। রিমান্ডে নেওয়ার মতো যৌক্তিকতা নাই।’ শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেয়। শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো মোনালিসা ইসলামকে অশ্রুসিক্ত দেখা যায়।

মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। গেল বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক