জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ PM

সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৫:৪৬:৫৮ PM

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি:সংগৃহীত


বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবতা পালন, ফাতিহা পাঠ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুলের সঙ্গে সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তাবেষ্টনীর বাইরে থাকা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনের পর নির্বাচন কমিশন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ গ্রহণের আয়োজন করা হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার