সিলেটে ৭৮ লাখ টাকার ভা/রতীয় চো/রাচালান পণ্য জ/ব্দ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ PM

সিলেটে ৭৮ লাখ টাকার ভা/রতীয় চো/রাচালান পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৪:৪৭:৪৯ PM

সিলেটে  ৭৮ লাখ টাকার ভা/রতীয় চো/রাচালান পণ্য জ/ব্দ

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৮০৯ পিস নিভিয়া সফট ক্রিম, ৬ হাজার ৩৬১ পিস পন্ডস ফেসওয়াশ এবং ১ হাজার ৭২৪ পিস চশমা। এসব পণ্যের সিজার মূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

এ ছাড়া ২৯ ও ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক তিনটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩ কেজি ভারতীয় চা-পাতা, ২০ কেজি ভারতীয় সুপারি ও ২৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পরিচালিত পৃথক এসব অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক